সারাবাংলা

পটুয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতির বাড়িতে আগুন

  বাংলাদেশ প্রতিদিন 19 November 2026 , 1:40:13

পটুয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে শহরের দক্ষিণ সবুজবাগ এলাকায় তার নিজস্ব বাসভবনে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে বাড়ির একটি কক্ষ থেকে আগুনের শিখা দেখতে পান স্থানীয়রা। পরে আগুন ছড়িয়ে পড়লে তারা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন।

ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেন।

তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় কারা জড়িত, সে বিষয়েও কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নেভানো হয়েছে।

ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা বিষয়টি খতিয়ে দেখছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে এখনো জানা যায়নি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পলাতক রয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর।

আরও খবর:

Sponsered content