সারাবাংলা

মিরপুরে বাসায় সন্ত্রাসী হামলায় আহত এক

  বাংলাদেশ প্রতিদিন 28 June 2026 , 10:50:09

:: নিজস্ব প্রতিনিধি ::

রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকার ২৯ রোড, ৪৩ নম্বর এক বাসায় সন্ত্রাসী হামলায় মো: জসিম উদ্দিন সরকার নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে।

শনিবার (২৭ জুন) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা যায়। ফারুক নামে এক সন্ত্রাসী স্থানীয় সন্ত্রাসীদের সাথে নিয়ে ওই বাসায় হামলা চালায়। এ সময় তারা বাড়ির আসবাবপত্র, জানালা এবং অন্যান্য জিনিসপত্র ব্যাপক ভাঙচুর করে। এ সময় জসিম উদ্দিন সরকার প্রতিবাদ করতে গেলে তাদের বেধড়ক মারধর করে গুরুতর আহত করেন তারা।

পারিবারিক সূত্রে জানা যায়, ফারুকের সহযোগীরা কাঠের লাঠি দিয়ে জসিমকে বেধড়ক মারধর করে অজ্ঞান করে ফেলে। এক পর্যায়ে ফারুক একটি ছুরি বের করে তাকে আঘাত করার চেষ্টা করে। ফারুক তার পায়ের গোড়ালিতে ছুরি দিয়ে আঘাত করে। এতে প্রচুর রক্তপাত শুরু হয়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে পরিবারের লোক উদ্ধার করে নিকটস্থ পপুলার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ভর্তি করেন।

এ বিষয়ে রূপনগর থানার পরিদর্শক (অপারেশন) মাহাবুব বলেন, পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলা প্রক্রিয়াধীন আছে।

আরও খবর:

Sponsered content