কর্পোরেট

বেলিয়া’র পঞ্চম এজিএম অনুষ্ঠিত

  বাংলাদেশ প্রতিদিন 5 April 2026 , 5:46:37

বাংলাদেশ এলিভেটর, এসকেলেটরস এন্ড লিফট ইম্পোর্টার্স এসোসিয়েশন (বেলিয়া)-এর ৫ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) বিকালে গুলশান ক্লাব-এ আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এমদাদ উর রহমান।

সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ শফিউল আলম উজ্জ্বল এবং তত্ত্বাবধানে ছিলেন অর্থ সম্পাদক এস. এম. মনির উজ্জামান মনির। সভায় ২০২৫ সালের বার্ষিক কার্যক্রম তুলে ধরা হয় এবং ৪র্থ এজিএমের কার্যবিবরণী অনুমোদিত হয়।

এজিএমে ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি শপথ গ্রহণ করে। নবনির্বাচিত সভাপতি মোঃ শফিউল আলম উজ্জ্বল সংগঠনের পরবর্তী করণীয় ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

এছাড়া, ২০২৬ সালের বাজেট অনুমোদন, ২০২৫ অর্থবছরের হিসাব উপস্থাপন এবং ২০২৬ সালের জন্য নিরীক্ষক নিয়োগ চূড়ান্ত করা হয়।

আরও খবর:

Sponsered content