সারাবাংলা

কলমাকান্দায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনায় অনিয়ম, প্রতিবাদে মানববন্ধন

  বাংলাদেশ প্রতিদিন 21 June 2026 , 2:57:36

নেত্রকোণার কলমাকান্দায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি প্রণোদনার তালিকায় প্রকৃত কৃষকদের নাম না থাকার পাশাপাশি অকৃষকদের তালিকায় নাম থাকার মত অনিয়মের অভিযোগ এনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ক্ষতিগ্রস্ত দাবিদার কৃষকেরা।

রবিবার সকালে উপজেলার খারনৈ ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের কৃষকেরা কলমাকান্দা-দুর্গাপুর রাস্তার পালপাড়া বাজার এলাকায় এই অনিয়মের প্রতিবাদে ও ন্যায্য ক্ষতিপূরণের দাবি জানানো হয় মানববন্ধন থেকে।

সাম্প্রতিক বন্যায় প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে সরকারি প্রণোদনা তুলে দিতে কৃষি বিভাগ, উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ের মাধ্যমে তালিকা প্রণয়ন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ভুক্তভোগী কৃষক কুদরত আলী, খায়রুল ইসলাম, দেলোয়ার হোসেনসহ অন্যরা।

বক্তারা অভিযোগ করে বলেন, ফসল নষ্ট হওয়া সত্ত্বেও প্রায় অর্ধশত জন আসল চাষি অনুদান পাননি, অথচ জমি না থাকা এবং ঢাকা-চট্টগ্রামে বসবাসকারী ব্যক্তিদের নামে কার্ড দেওয়া হয়েছে। বক্তারা বলেন, অনিয়মের সুরাহা চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ করা হলেও এর সমাধান পাচ্ছিনা। দ্রুত তালিকা সংশোধন করে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি প্রণোদনার আওতায় আনার দাবি জানান বক্তারা।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content