সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের নবনিযুক্ত সভাপতি আবদুল মান্নান মলাই-কে বরণ ও ফল উৎসব অনুষ্ঠিত

  বাংলাদেশ প্রতিদিন 24 June 2026 , 5:44:51

ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের নবনিযুক্ত সভাপতি আবদুল মান্নান মলাই-কে বরণ এবং একই সাথে উৎসবমুখর পরিবেশে ফল উৎসব পালন করা হয়েছে।

আজ ২৪ জুন (বুধবার) সকালে ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের নিজস্ব কার্যালয়ে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের নবনিযুক্ত সভাপতি আবদুল মান্নান মলাই।

সংগঠনের সাধারণ সম্পাদক প্রবীর চৌধুরী রিপন-এর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নবনিযুক্ত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকতার মানোন্নয়নে ও জনকল্যাণে আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বরণ পর্ব শেষে উপস্থিত সবাইকে বিভিন্ন মৌসুমী ফলে আপ্যায়ন করার মাধ্যমে ফল উৎসবের আনন্দ উদযাপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক সোহেল সরকার, মোছাব্বির হাসান সজিব, মোঃ এনায়েত খান,নওশাদ ভুঁইয়া, শারমিন তাসলিমা, মোঃ আরমান মিয়া, মস্তু মিয়া, ইয়াকুব মিয়া, জুয়েল রানা এবং মোঃ ইসমাইলসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।

এছাড়াও স্থানীয় গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি একটি মিলনমেলায় পরিণত হয়।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content