সারাবাংলা

বীরগঞ্জে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

  বাংলাদেশ প্রতিদিন 11 June 2026 , 4:40:06

দিনাজপুরের বীরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে গুড নেইবারস বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে এবং নেইচার অ্যান্ড পিস ক্লাবের তরুণ সদস্যদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গুড নেইবারস বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রকল্প ইনচার্জ নিকোলাশ কিস্কুর সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নওপাড়া স্কুল এন্ড কলেজের শিক্ষক খায়রুল ইসলাম, নেইচার অ্যান্ড পিস ক্লাবের সদস্য রিপর্ণ রায়, পলি কর্মকার, মঞ্জু বৈশো, পঞ্চমী রায়, মাসুদ রানা, সবুজ রায়সহ ক্লাবের অন্যান্য সদস্যরা।

কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষা ও পরিচ্ছন্নতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

খাইরুল ইসলাম বলেন, পরিবেশ সম্পর্কিত এ ধরনের উদ্যোগে শিক্ষার্থীদের সবসময় সম্পৃক্ত থাকা উচিত; কারণ, এই শিক্ষার্থীরাই আগামীতে দেশ চালাবে।

গুড নেইবারস বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রকল্প ইনচার্জ নিকোলাশ কিস্কু বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা ও একটি সবুজ, পরিচ্ছন্ন সমাজ গড়ে তুলতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের সক্রিয় অংশগ্রহণ আমাদের আশাবাদী করে তোলে। ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content