আইন-আদালত

দিনাজপুরের বিরল সীমান্তে বিজিবি-র‌্যাবের যৌথ অভিযান

  বাংলাদেশ প্রতিদিন 8 March 2026 , 10:11:19

দিনাজপুরের বিরল সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‌্যাবের যৌথ অভিযানে ২৯৯ বোতল ভারতীয় স্কাফ সিরাপসহ দুইজনকে আটক করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) ভোরে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টা ৪৫ মিনিটে বিজিবির রামচন্দ্রপুর বিওপির টহল দল ও র‌্যাব সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করেন। এ সময় বিরল উপজেলার সীমান্ত পিলার ৩২৮/১-এস থেকে প্রায় আড়াই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব বালান্দোর গ্রামে অভিযান চালিয়ে মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়।

অভিযানে আটক ব্যক্তিরা হলেন— বিরল উপজেলার পূর্ব বালান্দোর গ্রামের মো. তরিকুল ইসলাম (৩২) এবং মো. রনি আহমেদ (২২)।

বিজিবি জানায়, জব্দ করা স্কাফ সিরাপের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ১৯ হাজার ৬০০ টাকা।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরও খবর:

Sponsered content