আইন-আদালত

দুমকিতে গাঁজাসহ যুবক গ্রেপ্তার

  বাংলাদেশ প্রতিদিন 24 June 2026 , 4:07:35

পটুয়াখালীর দুমকিতে মাদকবিরোধী অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২৪ জুন) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে দুমকি থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শ্রীরামপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে ৫০ গ্রাম গাঁজাসহ রবিউল শিকদার (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রবিউল শিকদার উপজেলার জলিশা গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি শাহজাদা শিকদারের ছেলে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সেলিম উদ্দিন জানান, উদ্ধারকৃত মাদকের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।মাদক নির্মূলে দুমকি থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content