ধর্ম

কুড়িগ্রামের ৭ গ্রামে আজ শুক্রবার ঈদের নামাজ আদায়

  বাংলাদেশ প্রতিদিন 20 March 2026 , 3:16:48

সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ শুক্রবার (২০ মার্চ) কুড়িগ্রামের পাঁচ উপজেলার সাতটি গ্রামে পালিত হলো পবিত্র ঈদুল ফিতর। এসব গ্রামের মানুষ আগাম ঈদ উদযাপনের প্রস্তুতি শেষ করে আজ আজ শুক্রবার ঈদের নামাজ আদায় করেন

জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) জানিয়েছে, ভূরুঙ্গামারী, ফুলবাড়ী, চিলমারী, রৌমারী ও চর রাজিবপুর উপজেলার মোট সাতটি গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে বলে জানান। এর মধ্যে চিলমারীর অষ্টমীরচর ইউনিয়নের ডাটিয়ারচর গ্রামে সকাল ৮টায় অনুষ্ঠিত হয়েছে একটি বড় জামাত, যেখানে কয়েকশ মুসল্লি অংশ নিয়েছে।

এছাড়াও চর রাজিবপুরের করাতিপাড়া, ভূরুঙ্গামারীর পাইকডাঙা ও ছিট পাইকেরছড়া, রৌমারীর গয়টাপাড়া, ফুলবাড়ীর মাঝিটারী এবং বড়ভিটার হাজিরবাজার এলাকার আহলে হাদিস জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয়ভাবে জানা গেছে, এসব এলাকার মানুষ দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ উদযাপন করে আসছেন।ঢুষমারা থানার ওসি এম আর সাঈদ জানিয়েছেন, ঈদ জামাতকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

একই তথ্য নিশ্চিত করে কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি বলেন, “জেলার সাতটি গ্রামে ঈদ জামাত শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছিলো।

আজকালের কন্ঠ/আর এস/আর

আরও খবর:

Sponsered content