ধর্ম

কুয়াকাটায় আলিপুর রশিদিয়ি নূরানী হাফিজিয়া মাদ্রাসার ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত

  বাংলাদেশ প্রতিদিন 20 January 2026 , 9:45:47

Oplus_16908288

পটুয়াখালীর কুয়াকাটার আলিপুরে অবস্থিত রশিদিয়ি নূরানী হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ছবক অনুষ্ঠান মঙ্গলবার সুষ্ঠু ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১০টায় কুয়াকাটা মৎস্য বন্দর সংলগ্ন আলিপুর রশিদিয়ি নূরানী হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি মোঃ মহিউদ্দিন মুসল্লী সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালক ও চলাভাঙ্গা দরবার শরীফের পীর, আলহাজ্ব হযরত মাওলানা মোঃ সায়াদ হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল জলিল হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক মোঃ মিজানুর রহমান, সমাজসেবক মোঃ জাকির হোসেনসহ মাদ্রাসার শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে ২০২৫ সালের বার্ষিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। একই সঙ্গে ২০২৬ শিক্ষাবর্ষে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

বক্তারা তাদের বক্তব্যে দ্বীনি শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, নূরানী ও হাফিজিয়া শিক্ষা শিশুদের নৈতিক চরিত্র গঠন ও সুশিক্ষিত মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা মাদ্রাসার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আজকালের কন্ঠ/ আর এস/এম

আরও খবর:

Sponsered content