ধর্ম

সাতক্ষীরায় মাহে রমজানের পবিত্রতা রক্ষায় র‍্যালি

  বাংলাদেশ প্রতিদিন 20 February 2026 , 11:26:04

মাহে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়ে বাংলাদেশ হিজবুল্লাহ জামিয়াতুল মুসলিহীন সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে এক র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় শহরের সম্রাট প্লাজার সামনে সংগঠনের দায়িত্বশীল ও সদস্যরা একত্রিত হয়ে র‍্যালি করেন।

র‍্যালিতে বক্তারা বলেন, রমজান মাসের সম্মান রক্ষায় দিনের বেলায় প্রকাশ্যে হোটেল-রেস্তোরাঁয় পানাহার বন্ধ রাখা দ্বীনদার মুসলমানদের দায়িত্ব ও কর্তব্য। তারা গান-বাজনা ও অশ্লীলতা বর্জনের আহ্বান জানান এবং “নারায়ে তাকবীর, আল্লাহু আকবার” ও “মুসলমান এক হও” স্লোগান দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা উপদেষ্টা মণ্ডলীর সভাপতি মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ সিদ্দিকী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আলীম, জেলা যুব মুসলিমিন কমিটির সভাপতি অ্যাডভোকেট রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, আম্মাদ আলী, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ আমিনসহ আরও অনেকে।

শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি-কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা মোঃ হাবিবুল্লাহ সিদ্দিকী।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content