বিনোদন

সম্পর্ক টিকিয়ে রাখার ‘ইনভেস্টমেন্ট’ কী, জানালেন বর্ষা

  বাংলাদেশ প্রতিদিন 15 September 2026 , 4:11:25

দীর্ঘদিন ধরেই সিনেমা থেকে দূরে রয়েছেন ঢালিউড অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা। দীর্ঘ ক্যারিয়ারে খুব বেশি সিনেমায় দেখা না গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিতই ভক্ত-অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রাখেন তিনি।

গত বছর পারিবারিক কারণে অভিনয় থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছিলেন অভিনেত্রী। এরপর নতুন কোনো কাজে দেখা যায়নি তাঁকে।

ব্যক্তিগত জীবন নিয়েও বর্ষাকে খুব একটা বিতর্কে জড়াতে দেখা যায়নি। ২০১১ সালে ভালোবেসে চিত্রনায়ক অনন্ত জলিলকে বিয়ে করেন তিনি।

দুই সন্তান নিয়ে সুখেই সংসার করছেন এই তারকা দম্পতি। তাদের দাম্পত্যকে প্রায়ই সুন্দর সম্পর্কের উদাহরণ হিসেবে সামনে আনা হয়।

এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পর্ক দীর্ঘস্থায়ী করার ‘টোটকা’ নিয়ে নিজের ভাবনা জানিয়েছেন বর্ষা। তার একটি ভাবগম্ভীর পোস্টে উঠে এসেছে সম্পর্কের ক্ষেত্রে সময়, যত্ন, আন্তরিকতা ও পারিবারিক বন্ধনের গুরুত্ব।

বর্ষা লিখেছেন, ‘যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে হলে আপনাকে সেই সম্পর্কে ইনভেস্ট করতে হবে। আর এই ইনভেস্টমেন্ট বলতে শুধু টাকা-পয়সা বোঝায় না।’

জীবনযাপনের জন্য অর্থের প্রয়োজন থাকলেও সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষেত্রে সব সময় অর্থই সবচেয়ে গুরুত্বপূর্ণ নয় বলে মনে করেন অভিনেত্রী। তাঁর ভাষায়, ‘অবশ্যই জীবনে চলার জন্য টাকা-পয়সার প্রয়োজন আছে, কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সবসময় অর্থই বড় বিষয় নয়।’

সম্পর্কের প্রকৃত বিনিয়োগ হিসেবে সময়, ব্যবহার, যত্ন এবং পরিবারকে যুক্ত করার বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন বর্ষা।

তিনি বলেন, ‘সম্পর্কের আসল ইনভেস্টমেন্ট হচ্ছে— আপনার সময়, আপনার ব্যবহার, আপনার যত্ন এবং পারিবারিকভাবে একজন মানুষকে নিজের জীবনের সঙ্গে জড়িয়ে নেওয়া।’

আরও খবর:

Sponsered content