আইন-আদালত

মান্দায় ২ কেজি গাঁজাসহ ২ জন আটক, মামলা দায়ের

  বাংলাদেশ প্রতিদিন 3 May 2026 , 3:07:53

নওগাঁর মান্দা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আরও একজন পলাতক আসামির নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মান্দা থানার এসআই (নিরস্ত্র) জাকিরুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় শনিবার (০২ মে ২০২৬) রাত ৯টা ২৫ মিনিটে উপজেলার ১নং ভারশো ইউনিয়নের কবুলপুরগামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন।

এসময় সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন শ্রী জিতেন্দ্রনাথ ঋষি ওরফে জিতেন (৫০) এবং শ্রী নিরঞ্জন ঋষি (২২)। তারা উভয়েই মান্দা উপজেলার শ্রীরামপুর (ঋষিপাড়া) এলাকার বাসিন্দা।
তাদের হেফাজত থেকে একটি কালো রঙের হাতব্যাগের মধ্যে নীল পলিথিনে মোড়ানো ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা।

এছাড়া তাদের নিকট একটি বাটন মোবাইল ফোন, একটি স্মার্টফোন, একটি Yamaha FZS ভার্সন-৩ মোটরসাইকেল এবং একটি কালো হাতব্যাগ জব্দ করা হয়।;

এ ঘটনায় পলাতক আসামি গৌড় চন্দ্র (৫১) সহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে মান্দা থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। যারা এ ধরনের অপরাধে জড়িত, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও জানান, দ্রুত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content