আইন-আদালত

লক্ষ্মীপুরে রাতের অভিযানে শীর্ষ সন্ত্রাসী হাসান তারেক আটক

  বাংলাদেশ প্রতিদিন 23 January 2026 , 12:41:48

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামে যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী হাসান তারেক ওরফে চিতা আটক হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে লক্ষ্মীপুর আর্মি ক্যাম্পের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন লক্ষ্মীপুর আর্মি ক্যাম্পের মেজর মো. রাহাত খান ও ক্যাপ্টেন আরমান হাবিব অপু।

যৌথ বাহিনীর সদস্যরা অভিযানের সময় আসামির বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি পিস্তলের ম্যাগাজিন, একটি এ্যামোনিশন (গুলির কার্তুজ) এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করেন।

অভিযান শেষে আটককৃত হাসান তারেককে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আটক হাসান তারেক দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content