বিনোদন

ফের কার প্রেমে পড়লেন পরিণীতি?

  বাংলাদেশ প্রতিদিন 23 March 2026 , 3:11:59

সদ্য মা হয়েছেন পরিণীতি চোপড়া। সম্প্রতি তার রাজনীতিক স্বামী রাঘব চড্ডাকে নিয়ে থাইল্যান্ডে ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী। কখনো সমুদ্রপারে, আবার কখনো ব্যাংককের চায়না টাউনে ঘুরছেন তারা। এমনিতেই রাঘবকে বিয়ে করার পর থেকে দিল্লি-মুম্বাই যাতায়াত করছিলেন পরিণীতি। কিন্তু মা হওয়ার পর পাকাপাকি ভাবে দিল্লিবাসী হয়েছেন। গত দুই বছরে সেভাবে কোনো ছবি মুক্তি পায়নি পরিণীতির। এ দিকে, বিয়ের তিন বছর যেতে না যেতেই সহ-অভিনেতার প্রেমে পড়ার ইচ্ছা প্রকাশ করলেন অভিনেত্রী? খবর আনন্দবাজার অনলাইনের।

সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভ্যানিটি ভ্যানের ছবি শেয়ার করেন অভিনেত্রী। তার উপরে লেখেন ‘কখনো কখনো সহ-অভিনেতার প্রতি ভালো লাগা তৈরি হয়।’

স্বাভাবিক ভাবেই প্রশ্ন, রাঘব চড্ডাকে ছাড়া কার প্রেমে পড়লেন পরিণীতি? যদিও খুব বেশি ক্ষণ রহস্য জিইয়ে রাখেননি অভিনেত্রী। ভ্যানিটি ভ্যানের বাইরে দেখা যায় রাঘবের নাম। অর্থাৎ স্বামীর সঙ্গে একটি অনুষ্ঠানে গিয়ে এমন ছবি দেন। অর্থাৎ রাঘবই তার সহ-অভিনেতা বা সহকর্মী। ইতিমধ্যেই নিজের পডকাস্টে একাধিক বার স্বামীর সাক্ষাৎকার নিয়েছেন পরিণীতি।

এবার ‘রিল’ লাইফে রাঘবের সঙ্গে তা হলে জুটি বাঁধছেন তিনি? কবে ও কোথায় দেখা যাবে তাদের, সেটা খোলসা করেননি তিনি। যদিও প্রায়শই সমাজমাধ্যমে রাঘবকে নিজের ‘হিরো’ আখ্যা দেন পরিণীতি।

বলিউড

আরও খবর:

Sponsered content