Uncategorized

ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে আজ খুলেছে যবিপ্রবি

  বাংলাদেশ প্রতিদিন 13 June 2026 , 2:53:22

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে দীর্ঘ ২৩ দিনের লম্বা ছুটি শেষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) খুলেছে আজ।

শনিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সকল একডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। ক্যাম্পাস সরেজমিনে ঘুরে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগে ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হতে দেখা গেছে।

এদিকে গতকাল ছুটি শেষ হওয়ায় শিক্ষার্থীরা সবাই ক্যাম্পাসে ফিরতে শুরু করেছে। পরিবার পরিজনের সাথে ঈদ আনন্দ উপভোগ করে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছে তারা। কিছু শিক্ষার্থীরা টিউশন থাকার কারনে কিছুদিন আগেই ক্যাম্পাসে ফিরেছে। দীর্ঘ ছুটি শেষে সহপাঠীদের কাছে পেয়ে পরস্পর ঈদের শুভেচ্ছা বিনিময়, গল্প আর আড্ডায় মেতে ওঠেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের অদম্য ৭১, কড়ইতলা, ক্যাফেটেরিয়া প্রাঙ্গণ সহ প্রতিটি একাডেমিক ভবন আজ শিক্ষার্থীদের কোলাহলপূর্ন। শিক্ষার্থীদের পদচারণায় ক্যাম্পাস যেন ফিরে পেয়েছে নতুন প্রাণ, আবারও মুখরিত হয়ে উঠতে শুরু করেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

এর আগে পবিত্র ঈদুল আযহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে গত ২১ মে থেকে ১০ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস কার্যক্রম বন্ধ ছিল। এছাড়া ২৩-২৪ মে এবং ২-৩ জুন শ্রেণি কার্যক্রম স্থগিত থাকলেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক অফিসসমূহ খোলা ছিল এবং স্বাভাবিক কার্যক্রম পরিচালিত হয়েছে। পরবর্তীতে সাপ্তাহিক ছুটি (বৃহস্পতিবার ও শুক্রবার) শেষে আজ, ১৩ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content