বিনোদন

জনপ্রিয় অভিনেতা শামস সুমন মারা গেছেন

  বাংলাদেশ প্রতিদিন 17 March 2026 , 8:24:05

দেশের ছোট ও বড় পর্দার অত্যন্ত পরিচিত মুখ এবং জনপ্রিয় অভিনেতা শামস সুমন মারা গেছেন।আজ (১৭ মার্চ) রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে নিবিড় পর্যবেক্ষণে থাকাকালীন আজ তার মৃত্যু হয়।

শামস সুমন নব্বইয়ের দশকের শেষভাগ থেকে টেলিভিশন নাটকে অভিনয় শুরু করেন। দীর্ঘ দুই দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে তিনি অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন।২০১৩ সালে নায়করাজ রাজ্জাক পরিচালিত ‘আয়না কাহিনী’ নামে একটি ছবিতে সর্বশেষ অভিনয় করেন তিনি।

এর আগে ২০০৮ সালে ‘স্বপ্নপূরণ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার সম্মাননা লাভ করেন। তার সাবলীল অভিনয় এবং গম্ভীর কণ্ঠস্বর দর্শকদের কাছে তাকে আলাদা পরিচিতি দিয়েছিল। তার আকস্মিক মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী অভিনয়শিল্পী, পরিচালক ও কলাকুশলীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন।

আজকালের কন্ঠ/আর এস

আরও খবর:

Sponsered content