সারাবাংলা

ঝিনাইদহে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত

  বাংলাদেশ প্রতিদিন 7 June 2026 , 4:45:31

ঝিনাইদহে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৭ জুন সকালে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়াম প্রাঙ্গণে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।

এবারের প্রতিযোগিতায় ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ এবং কাবিং এই ৪টি প্রধান বিভাগে জেলার বিভিন্ন উপজেলার ক্ষুদে শিক্ষার্থীরা অংশ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্ভোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি নারায়ন চন্ত্র পাল।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেনের সভাপতিত্বে এ সময়ে ঝিনাইদহ জেলা ক্রীড়া অফিসার, উপজেলা শিক্ষা অফিসার ওমর ফারুক আবুল বাশার, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং কোমলমতি শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে এই ধরনের প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেবল পড়ালেখা নয়, সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে হবে। আজকের শিশুরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর। খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে সাহায্য করে।

দিনব্যাপী চলা এই প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার ও পদক বিতরণ করেন।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content