সারাবাংলা

মান্দায় আগুন লেগে গবাদি পশু সহ ঘরবাড়ি পুড়ে ছাই

  বাংলাদেশ প্রতিদিন 15 February 2026 , 2:24:40

Oplus_16908288

আজ শনিবার (১৪ ফেব্রুয়ারী) আনুমানিক রাত ৮:৪৫ মিনিট সময় মান্দা উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের চকউলী গ্রামে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। উক্ত অগ্নিকাণ্ডের সূত্রপাত দেখে এলাকাবাসী আগুন নিভানোর চেষ্টা করেন। আগুন নিভাতে না পারায় তারা মান্দা থানা ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে মান্দা থানা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। উক্ত ভয়াবহ অগ্নিকাণ্ডে

মোঃ আনিছার রহমান, মোঃ আফজাল হোসেন, মোঃ জাহাঙ্গীর আলম, মোছাঃ অবিজান বেওয়া ও মোঃ আজাদ আলী নামের ৬ ব্যক্তির ৬ টি বাড়ি ৪ টি গরু পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় ৬টি বাড়ি, ৪টি গরু ও গবাদি পশু পুড়ে গেছে।

ঘটনা স্থলে উপস্থিত হয়ে দেখা যায়, ঘরবাড়ি

ছাড়াও আসবাবপত্র কাপড় চোপড়, ধান,চাল সহ ঘরবাড়ি সব কিছু পুড়ে গেছে।

আরও খবর:

Sponsered content