আইন-আদালত

কালকিনিতে ৩৬ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

  বাংলাদেশ প্রতিদিন 5 June 2026 , 5:41:41

মাদারীপুরের কালকিনি উপজেলায় অভিযান চালিয়ে ৩১ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের ক্রোকিরচর এলাকার গজারিয়াকান্দি (৫ নম্বর ওয়ার্ড) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলেন চর দৌলতখান এলাকার আহাদী হাসান (২০) পিতা- জালাল হাওলাদার এবং পলাশ বেপারী (২৩) পিতা- হানিফ বেপারী।

কালকিনি থানার অফিসার দেবব্রত চিন্তা পাত্রের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ক্রোকিরচর এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে আহাদী ও পলাশকে তল্লাশি করা হলে তাদের কাছ থেকে ৩১ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

কালকিনি থানা পুলিশ জানায়, এলাকায় মাদকের বিস্তার রোধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content