আইন-আদালত

মাদারীপুরে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার

  বাংলাদেশ প্রতিদিন 23 May 2026 , 8:21:15

মাদারীপুর গোয়েন্দা পুলিশ, গোপন সংবাদের ভিত্তিতে ২২/০৫/২০২৬ তাং আনুমানিক ভোর ০৫.৩০ ঘটিকার সময় মাদারীপুর নতুন শহর সাকিনস্থ হোটেল জাহিদ (আবাসিক) এ বিশেষ অভিযান পরিচালনা করে ২য় তলার ১৩ নম্বর কক্ষ হতে চেতনানাশক বিষাক্ত হালুয়া ও বিষাক্ত হালুয়া তৈরির উপকরণসহ অজ্ঞান ও মলম পার্টির ৩সদস্যকে আটক করা হয়। আটককৃতরা হলেন ১। মোঃ কালাম হোসেন (৫৪), ২। মোঃ জাহাঙ্গীর মোল্লা (৪৯) ও, ৩। মোঃ জাকির হাওলাদার।

উক্ত আসামীসহ তাদের সহযোগী পলাতক আসামী ০৩ জন ও অজ্ঞাতনামা ৩/৪ জন আসামীরা আন্তঃজেলা অজ্ঞানপার্টি বা মলম পার্টির সক্রিয় সদস্য। তারা দেশের বিভিন্ন জেলায় জনাকীর্ণ হাট বাজার ও যাত্রীবাহী বাসের যাত্রী বেসে উঠে নিদিষ্ট টার্গেট ঠিক করে তার পাশে বসে। এরপর তারা তাদের পাশের যাত্রীর সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলাপচারিতা করে সখ্যতা গড়ে তোলে। এর পর তারা তাদের তৈরি বিষাক্ত চেতনানাশক হালুয়া খাওয়ায়। কিছুক্ষণের মধ্যে টার্গেট ঘুমিয়ে গেলে তার সর্বস্ব লুটে নিয়ে নেমে যায়।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content