আইন-আদালত

সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

  বাংলাদেশ প্রতিদিন 8 January 2026 , 6:17:17

গত ০২ জানুয়ারি ২০২৬ হতে ০৮ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ভোমরা, মাদরা বিওপি এবং বাঁকাল চেকপোষ্ট এর টহলদল সীমান্ত এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য আটক করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর দায়িত্বাধীন সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় বিভিন্ন স্থানে গত ০২ জানুয়ারি ২০২৬ হতে ০৮ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত পৃথক পৃথক বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। উক্ত মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ০৭ বোতল মদ এবং ৬০ বোতল ভারতীয় উইন সিরাক্স সিরাপ আটক করে।

বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত মাদকদ্রব্যসমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা করা হয়েছে। দেশের তরুন/যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content