সারাবাংলা

নেত্রকোণায় ডিমওয়ালা মাছ ধরার বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  বাংলাদেশ প্রতিদিন 27 April 2026 , 4:35:43

নেত্রকোণায় হাওর, বিল, নদী ও প্রাকৃতিক জলাশয় থেকে ডিমওয়ালা মাছ ধরা, বিক্রয় ও বিপণন বন্ধের দাবিতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার দুপুরে নেত্রকোণা পৌরসভার সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সচেতন নাগরিক, পরিবেশকর্মী ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

বেসরকারি সংস্থা আইইডির ব্যবস্থাপনায় এবং জন উদ্যোগ ও যুবফোরাম নেত্রকোণার আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, পরিবেশবিদ ওহিদুর রহমান, জন উদ্যোগ ফেলু শ্যামলেন্দু পাল সহ আরো অনেকে।

বক্তারা বলেন, ডিমওয়ালা মাছ নিধন অব্যাহত থাকলে প্রাকৃতিক মৎস্যসম্পদ হুমকির মুখে পড়বে এবং ভবিষ্যতে মাছের উৎপাদন মারাত্মকভাবে কমে যাবে।

মানববন্ধন শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। এতে দ্রুত ডিমওয়ালা মাছ ধরা ও বিক্রয় বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content