আইন-আদালত

বগুড়ায় ৫ কেজি গাঁজাসহ মোটরসাইকেল উদ্ধার, আটক ৩

  বাংলাদেশ প্রতিদিন 10 May 2026 , 4:39:19

বগুড়ার নন্দীগ্রামে মাদকবিরোধী অভিযানে ৫ কেজি গাঁজা, ২টি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেলসহ তিন গাঁজা কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

শনিবার (১০ মে) জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, কুড়িগ্রাম সীমান্ত এলাকা থেকে গাঁজার একটি বড় চালান মোটরসাইকেলযোগে নন্দীগ্রামের সরদারপাড়া এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে আনা হচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নন্দীগ্রাম উপজেলার মড়িয়া সরদারপাড়া গ্রামের আব্দুল রশিদের ভাড়াকৃত বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় মোঃ সবুজ আহম্মেদের বসতবাড়ি থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে ২টি মোবাইল ফোন ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ সবুজ আহম্মেদ (২১), পিতা: মোঃ নজরুল ইসলাম। বর্তমান ঠিকানা: মড়িয়া সরদারপাড়া, ওয়ার্ড নং-৭, ভাটরা ইউনিয়ন, নন্দীগ্রাম। স্থায়ী ঠিকানা: চরখারুয়া, লালমনিরহাট।

মোঃ ইয়াছিন আরাফাত (২০), পিতা: মোঃ শাহ আলম আলী, পশ্চিম বালাটারি, ফুলবাড়ী, কুড়িগ্রাম। মোঃ নাঈম হাসান (২০), পিতা: মোঃ ইছাহাক আলী, পশ্চিম বালাটারি, ফুলবাড়ী, কুড়িগ্রাম। এ ঘটনায় নন্দীগ্রাম থানায় উপ-পরিদর্শক (এসআই) মোঃ শাহ আলম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content