সারাবাংলা

দেবিদ্বারে কুরবানির পশুর চামড়া বিক্রি নিয়ে ক্ষোভ, ২০০-৩০০ টাকায় কিনছে পাইকাররা

  বাংলাদেশ প্রতিদিন 29 May 2026 , 4:38:38

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় এবারের কুরবানির ঈদকে কেন্দ্র করে পশুর চামড়ার বাজারে চরম হতাশা ও অসন্তোষ দেখা দিয়েছে। সরকার নির্ধারিত দামের সঙ্গে বাস্তব বাজারমূল্যের ব্যাপক ব্যবধান থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন কোরবানিদাতা, মাদরাসা ও এতিমখানা সংশ্লিষ্টরা।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কোরবানির গরুর চামড়া অনেক স্থানে মাত্র ২০০ থেকে ৩০০ টাকায় কিনে নিচ্ছেন মৌসুমি পাইকাররা। কোথাও কোথাও এর চেয়েও কম দামে চামড়া বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এতে চামড়া বিক্রি নিয়ে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।

স্থানীয়দের অভিযোগ, সরকার গরুর চামড়ার মূল্য প্রতি বর্গফুট ৫৭ থেকে ৬২ টাকা নির্ধারণ করলেও মাঠপর্যায়ে তার কোনো প্রতিফলন নেই। সংরক্ষণের ঝামেলা ও পচনের আশঙ্কায় অনেকেই বাধ্য হয়ে কম দামে চামড়া বিক্রি করছেন।

মাদরাসা ও এতিমখানা সংশ্লিষ্টরা জানান, প্রতি বছর কোরবানির চামড়া বিক্রির অর্থ দিয়ে প্রতিষ্ঠান পরিচালনায় গুরুত্বপূর্ণ সহায়তা পাওয়া যায়। কিন্তু এবার চামড়ার দাম কম থাকায় তারা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, ট্যানারিগুলোতে চাহিদা কমে যাওয়া, পরিবহন ব্যয় বৃদ্ধি এবং সংরক্ষণ খরচ বেড়ে যাওয়ায় তারা বেশি দামে চামড়া কিনতে পারছেন না।

সংশ্লিষ্টদের মতে, মাঠপর্যায়ে সরকারি নির্ধারিত দর কার্যকর করা এবং বাজার মনিটরিং জোরদার না হলে প্রতিবছরই চামড়ার বাজারে এমন সংকট তৈরি হবে।

আরও খবর:

Sponsered content