সারাবাংলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

  বাংলাদেশ প্রতিদিন 23 May 2026 , 4:59:22

শিশু রামিসা হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় নাটোর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। বক্তারা শিশু নির্যাতন ও হত্যার ঘটনা প্রতিরোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন।

এসময় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন। তারা ব্যানার ও ফেস্টুন নিয়ে হত্যাকাণ্ডের প্রতিবাদ জানান এবং দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, সমাজে শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে এবং অপরাধীদের কোনো ছাড় দেওয়া যাবে না।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content