সারাবাংলা

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ: তারাগঞ্জের কুর্শা ইউনিয়নে চারা রোপণ কর্মসূচি সম্পন্ন

  বাংলাদেশ প্রতিদিন 13 June 2026 , 3:28:08

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী, দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির আওতায় রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নে বৃক্ষ রোপণ করা হয়েছে।

আজ কুর্শা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ কর্মসূচির একাংশ সফলভাবে বাস্তবায়ন করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং সবুজায়নের লক্ষ্য নিয়ে কুর্শা ইউনিয়নের বিভিন্ন সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি ফাঁকা জায়গায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। বৃক্ষ রোপণকালে ইউপি সদস্য তুহিন ও আবুল কালাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর এই যুগান্তকারী উদ্যোগ দেশের পরিবেশ রক্ষায় এক অনন্য মাইলফলক। পরিবেশের বিপর্যয় রোধে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সবুজ বাংলাদেশ গড়তে প্রতিটি নাগরিককে অন্তত ৩টি করে গাছ লাগানোর আহ্বান জানানো হয়। একই সাথে রোপণকৃত চারাগুলোর নিয়মিত পরিচর্যা ও সুরক্ষার ওপর জোর দেন সংশ্লিষ্টরা।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content