সারাবাংলা

গাইবান্ধায় নৌকার টোল কমানোর দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

  বাংলাদেশ প্রতিদিন 29 April 2026 , 6:06:19

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১৫ নং কাপাসিয়ার বেশির ভাগ অংশই নদী বেষ্টিত। এখানে কছিম বাজার নৌকা ঘাট থেকে প্রায় বিভিন্ন চরে বহু মানুষের যাতায়াত। সাম্প্রতিক সময়ে নৌকা যোগে পারাপারে ২০ টাকার পরিবর্তে ৩০ টাকা করায় ফুসে উঠেছে অত্র এলাকার সচেতনমহল।

তাদের দাবি এই ঘাট দিয়ে অনেক নিম্ন আয়ের মানুষের চলাচল। তাদের পক্ষে অতিরিক্ত টোল দেয়া কষ্টসাধ্য। তাই ৩০ টাকার পরিবর্তে যেন ২০ টাকা করা হয় তাই এই কর্মসূচি।

বুধবার দুপুরে, প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে কাপাসিয়া এলাকার জনসাধারণের ব্যানারে গাইবান্ধা জেলা প্রশাসক চত্বরে তারা এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। এ সময় বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক জামাল উদ্দিন, লুৎফর রহমানসহ আরও অনেকে।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content