আইন-আদালত

ফুলবাড়ীতে ৬ লাখ ১৯ হাজার টাকার মাদকদ্রব্য আটক

  বাংলাদেশ প্রতিদিন 19 February 2026 , 11:50:02

দিনাজপুরের ফুলবাড়ীতে চোরাচালান প্রতিরোধ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গত ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ দাইনুর বিওপি কর্তৃক একটি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৫,৮৭০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ১,০০০ পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন আটক করা হয়।

আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ৬,১৯,৬০০/- (ছয় লক্ষ ঊনিশ হাজার ছয়শত) টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানী মালামাল আটক এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান থাকবে।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content