সারাবাংলা

একেএস ডায়াগনস্টিক সেন্টারে ব্রাঞ্চ ম্যানেজার বাকী বিল্লাহ’র জন্মদিন উদযাপন

  বাংলাদেশ প্রতিদিন 26 April 2026 , 12:55:43

আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একেএস ডায়াগনস্টিক সেন্টার (বি এম)-এর ব্রাঞ্চ ম্যানেজার বাকী বিল্লাহ’র জন্মদিন উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা একত্রিত হয়ে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে দিনটি উদযাপন করেন।

অনুষ্ঠানে উপস্থিত সহকর্মীরা জানান, বাকী বিল্লাহ’র দিকনির্দেশনা ও দায়িত্বশীল নেতৃত্বে তারা কর্মক্ষেত্রে নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করছেন। তার ব্যবহারে কর্মপরিবেশ আরও সুন্দর ও সহযোগিতামূলক হয়ে উঠেছে বলে তারা উল্লেখ করেন।

কর্মীরা আরও বলেন, একেএস ডায়াগনস্টিক সেন্টারে কাজ করার মাধ্যমে তারা পেশাগত দক্ষতার পাশাপাশি বাস্তব জীবনের গুরুত্বপূর্ণ অনেক বিষয়ও শিখছেন। ভবিষ্যতেও তার নেতৃত্বে কাজ করে আরও সামনে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

জন্মদিনের অনুষ্ঠানে সবাই তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করে দোয়া করেন। উপস্থিতরা বলেন, দায়িত্বশীল ব্যবস্থাপনার মাধ্যমে তিনি প্রতিষ্ঠানে একটি ইতিবাচক কর্মপরিবেশ বজায় রাখতে ভূমিকা রাখছেন।শেষে কেক কাটার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

আজকালের কন্ঠ/আর এস

আরও খবর:

Sponsered content