সারাবাংলা

নাটোরে মহাসড়ক বৃক্ষরোপণ কার্মসুচির উদ্বোধন করেন ডিসি

  বাংলাদেশ প্রতিদিন 1 April 2026 , 2:45:44

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে নাটোর বগুড়া আঞ্চলিক মহাসড়কের পাশ দিয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন। আজ বুধবার বেলা ১১ টার দিকে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের হাগুড়িয়া এলাকায় মহাসড়কের পাশে বৃক্ষরোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবুল হায়াত,সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান সরকার, ইকবাল হোসেন সহ জেলা প্রশাসন ও সড়ক বিভাগের কর্মকর্তা এবং গণমাধ্যম কর্মীরা।

এবছর নাটোর জেলায় ৫০ হাজার গাছের চারা রোপণ করা হবে। পর্যায়ক্রমে গাছ লাগানো বাড়ানো হবে। সামনে বর্ষা কাল সেই সময় বেশী করে গাছ লাগানো হবে সড়কের দুই পাশে এবং সড়কের ডিভাইডারে মাঝখানে ফাকা জায়গা এই বৃক্ষের চারা রোপণ করা হবে।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content