আইন-আদালত

মান্দায় মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড, ভ্রাম্যমান আদালতের অভিযান

  বাংলাদেশ প্রতিদিন 23 April 2026 , 7:27:28

নওগাঁর মান্দা উপজেলায় আজ ২৩ এপ্রিল বৃহস্পতিবার মাদক সেবনের দায়ে সোহেল রানা (২৪) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

দণ্ডপ্রাপ্ত সোহেল রানা উপজেলার কুসুম্বা ইউনিয়নের দেলুয়াবাড়ী গ্রামের দেলবরের ছেলে।

প্রশাসন সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পরিচালিত ভ্রাম্যমান আদালতে তাকে মাদক সেবনের অপরাধে দোষী সাব্যস্ত করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ তাৎক্ষণিকভাবে এই দণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ বলেন, “মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তরুণ সমাজকে রক্ষায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। সবাইকে সচেতন হয়ে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানাই।”

তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content