সারাবাংলা

বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান মহোদয়ের দায়িত্ব গ্রহণ

  বাংলাদেশ প্রতিদিন 8 March 2026 , 12:03:55

শনিবার বরিশাল রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন জনাব মোঃ মোস্তাফিজুর রহমান।

বরিশাল রেঞ্জ কার্যালয়ে ডিআইজি মহোদয় উপস্থিত হলে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। দায়িত্ব গ্রহণ শেষে তিনি উপস্থিত কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে দিকনির্দেশনা প্রদান করেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), আরআরএফ, বরিশাল। অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এ্যান্ড অপ্‌প্স), অতিরিক্ত ডিআইজি (এ্যাডমিন এ্যান্ড ফিন্যান্স), পুলিশ সুপার, বরিশাল ও সহকারী পুলিশ সুপার রেঞ্জ কার্যালয়, বরিশাল এছাড়াও বরিশাল রেঞ্জ ও বিভিন্ন পুলিশ ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content