আইন-আদালত

মান্দা থানা পুলিশের অভিযানে চুরি যাওয়া ১টি অটোরিকশা উদ্ধার ও ২জন আটক

  বাংলাদেশ প্রতিদিন 20 February 2026 , 3:48:26

Oplus_16908288

গত ইং-২৯/০১/২০২৬ তারিখ সকাল অনুমান ১১.০০ ঘটিকার সময় জনৈক অটোরিক্সা চালক রায়হান কবির (বাদী) নিয়ামতপুর বাসস্ট্যান্ডে অবস্থানকালে ৪জন অজ্ঞাতনামা আসামীরা বাদীর কাছে গিয়া জানায় যে, বাদী সতীহাট যাবে কিনা। বাদী যেতে রাজি হইলে আসামীরা বাদীকে যাতায়াত বাবদ ৫০০/- টাকা ভাড়া প্রদান করিবে মর্মে জানায়। সেই মোতাবেক বাদী আসামীদের কথায় রাজি হইয়া আসামীদের নিয়া দুপুর অনুমান ০১.৩০ ঘটিকার সময় সতীহাট বাজারে আসে। অজ্ঞাতনামা লোকজন বাদীকে সতীহাট বাজারস্থ জনৈক চান্দুর দোকানে দুপুরের খাওয়া দাওয়া করায়। এক পর্যায়ে আসামীরা বাদীকে জানায় যে, তাহারা আজ নিয়ামতপুর বাজারে যাইবে না। তবে বাদীর মোবাইল নাম্বার সংগ্রহ করিয়া জানায় যে, বাদীকে ফোন দিলে বাদী যেন সতীহাট বাজারে আসে,তাহারা বাদীকে যাতায়াত বাবদ ভাড়া প্রদান করিবে।

এমতাবস্থায় ইং-০৪/০২/২০২৬ তারিখ সকাল অনুমান ১০.৩০ ঘটিকার সময় অজ্ঞাতনামা আসামীরা তাহার ব্যক্তিগত নাম্বার হইতে বাদীর ব্যক্তিগত নাম্বারে কল করিয়া বাদীকে সতীহাট বাজারে আসার জন্য বলে। বাদী আসামীদের কথামত সতীহাট বাজারে আসিলে ৪ জন আসামী বাদীকে সতীহাট বাসস্ট্যান্ডে উঠে এবং বাদীকে জানায় যে, তাহাদের একজন মৈনম বাজারে আছে, সেখান হইতে তুলিয়া নিয়া নিয়ামতপুর আসিবে। বাদী অজ্ঞাতনামা আসামীদের কথামত মৈনম বাজারে গেলে আসামীরা কৌশলে জানায় যে, বর্নিত ব্যক্তি মৈনম বাজারে নাই এবং বর্তমানে সে সিংগী বাজারে অবস্থান করিতেছে।

আসামীরা বাদীকে নিয়া সিংগী বাজারে যাওয়ার পূর্বেই মান্দা থানাধীন ০৬নং মৈনম ইউনিয়নের অন্তর্গত নওগাঁ-রাজশাহী গামী আঞ্চলিক মহাসড়ক চেয়ারম্যানের মোড় নামক স্থানে পাকা রাস্তায় পৌছিলে অজ্ঞাতনামা আসামীগণ রায়হান কোবিরকে (বাঁদিকে) ভয় দেখাইয়া কৌশলে স্পিড খাওয়াইলে বাদী অচেতন হইয়া পড়ে। বাদী জ্ঞান ফিরিলে বাদী তাহাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি দেখিতে পায়। পরবর্তীতে নওগাঁ জেলার মান্দা থানায় এ সংক্রান্তে মামলা রেকর্ড করা হয়। পুলিশ সুপারের নির্দেশে মান্দা থানায় একটি বিশেষ টিম , আধুনিক তথ্য প্রযুক্তি বিশ্লেষণ, বিভিন্ন স্থানের সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ এবং গোপন তদন্তের মাধ্যমে দস্যুতার অপরাধ করা দুইজনকে সনাক্ত করে।

প্রথমত পুলিশের অভিযানে গতকাল ১৯ ফেব্রুয়ারি রাতে ছিনতাইকারী জুয়েল হোসেনকে (৪৪) নওগাঁ সদর থানার হাঁপানিয়া বাজার এলাকা থেকে গ্রেফতার করা করেন। তার দেয়া তথ্য অনুযায়ী পরবর্তীতে অব্যাহতভাবে অভিযান করে নাটোরে সিংড়া থেকে কাবিল উদ্দিন (৩৩) কে গ্রেফতার করা করেন। উভয়ের তথ্য মোতাবেক তাদের হেফাজতে থাকা ছিনতাই হয়ে যাওয়া অটো রিক্সাটি নাটোর জেলার সিংড়া থানা এলাকা হইতে অটো টি উদ্ধার করেন।

এ প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন সড়কে ছিনতাইকারীদের বিরুদ্ধে জেলা পুলিশ কঠোর অবস্থান গ্রহণ করেছে এবং আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content