আইন-আদালত

ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার, পিকআপ জব্দ

  বাংলাদেশ প্রতিদিন 25 April 2026 , 7:07:58

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৬০ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল ২০২৬) ভোর ৫টা ৪৫ মিনিটে এ অভিযান পরিচালিত হয়।

ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ফারুক হোসেনের নেতৃত্বে এসআই (নিঃ) সুজন কুমার আচার্য্য, এএসআই (নিঃ) মোঃ কামরুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধারের লক্ষ্যে এ অভিযান চালান।

অভিযান চলাকালে ব্রাহ্মণপাড়া থানাধীন ৩নং চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া ৮নং ওয়ার্ড এলাকায়, মাঈন উদ্দিন সরকারের বাড়ির পাশের একটি ব্রিজ সংলগ্ন কাঁচা রাস্তা থেকে একটি সাদা রঙের পিকআপ গাড়িসহ ৬০ (ষাট) কেজি গাঁজা উদ্ধার করা হয়। পিকআপটি অজ্ঞাতনামা চালক ও সহযোগীদের নিয়ন্ত্রণে ছিল বলে জানায় পুলিশ।

এ ঘটনায় ব্রাহ্মণপাড়া থানায় মামলা নং-২১(০৪)২৬ দায়ের করা হয়েছে। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(গ)/৩৮/৪১ ধারায় রুজু করা হয়েছে।

পুলিশের বক্তব্য: এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ফারুক হোসেন জানান, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।”

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content