সারাবাংলা

নাটোরে সার বিক্রেতা এ্যাসোসিয়েশনের অব বাংলাদেশের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  বাংলাদেশ প্রতিদিন 4 March 2026 , 3:53:18

সরকার অনুমোদিত কার্ডধারী খুচরা সার বিক্রেতা বহাল রাখা এবং সার সংক্রান্ত নীতিমালা সংশোধনের দাবীতে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার বেলা ১ টার দিকে নাটোর ক্যালেক্টরেট ভবনের সামনে খুচরা সার বিক্রেতা এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সিংড়া উপজেলার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক আসমা শাহীনের কাছে স্বারকলিপি প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন খুচরা সার বিক্রেতা এ্যাসোসিয়শন অব বাংলাদেশ এর সিংড়া উপজেলা শাখার সভাপতি মোঃ মহরম আলী,সিনিয়র সহ সভাপতি শফিকুল ইসলাম, সহ সভাপতি মধুসুদন সাহা,সাধারন সম্পাদক আব্দুল জলিল,যুগ্ন সাধারন সম্পাদক জিয়াদ আলী,সাংগঠনিক সম্পাদক মজিদ খান সহ নেতৃবৃন্দ ।

এসময় বক্তারা বলেন, দেশ জুড়ে বাংলাদেশ সরকার অনুমোদিত কার্ডধারী খুচরা সার বিক্রেতাদের সনদ স্থগিত করা হয়েছে এবং আলাদা ভাবে দেশে সরকার অনুমোদিত কার্ডধারী খুচরা সার বিক্রেতা থাকবেনা। বিদ্যমান বাংলাদেশ সরকার অনুমোদিত অনুমোদিত কার্ডধারী খুচরা সার বিক্রেতাগন উক্তনীতিমালা জারীর পর ৩১ শে মার্চ২০২৬ তারিখের মধ্যে তাদের সমূদয় দায়দেনার নিষ্পতি করবে।এর মধ্যে যদি আমাদের কর্মহীন করে দেওয়া হয় তাহলে আমাদের পরিবার নিয়ে রাস্তায় নামা ছাড়া আর কোন পথ থাকবে না।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content