স্বাস্থ্য

নওগাঁয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

  বাংলাদেশ প্রতিদিন 20 April 2026 , 3:44:30

সারাদেশের ন্যায় নওগাঁয় শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন। সোমবার (২০এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় জেলা সিভিল সার্জন চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।

জেলা সিভিল সার্জন ডা. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলী, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রুহুল আমিন এবং জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক গোলাম মো. আজম।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, এবারের ক্যাম্পেইনে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এই টিকা প্রদান করা হচ্ছে। নওগাঁ জেলায় মোট ২ লাখ ৬০ হাজার ৬৮৭ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ। এই বিশাল কর্মযজ্ঞ সফল করতে জেলায় ২ হাজার ৪৬০টি টিকাদান কেন্দ্র প্রস্তুত করা হয়েছে, যেখানে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে টিকা দেওয়া হবে।

সিভিল সার্জন জানান, অসুস্থ শিশুদের আপাতত টিকা দেওয়া হবে না। তবে হাম-রুবেলা প্রতিরোধে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে সকল অভিভাবককে স্বতঃস্ফূর্তভাবে টিকাদান কেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content