সারাবাংলা

সরিষাবাড়ীতে শিক্ষার মান উন্নয়নে মত বিনিময় সভা

  বাংলাদেশ প্রতিদিন 1 March 2026 , 3:38:31

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ রোববার দুপুরে চিলড্রেন হোম পাবলিক স্কুল মাঠে অভিভাবক ও শিক্ষকদের সাথে শিক্ষার মান উন্নয়নে এক মতবিনিময় সভা করা হয়। বিদ্যালয়ের ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চিলড্রেন হোম পাবলিক স্কুল এর অধ্যক্ষ ফজলুল হক ‌। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মিজ ফারাহ শাম্মি। এ সময় উপস্থিত ছিলেন জামালপুরের জেলা প্রশাসক ইউসুফ আলী, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা রিছিল, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বাচ্চু মিয়া প্রমুখ।

বিদ্যালয়ের পক্ষ থেকে বিভাগের কমিশনারকে ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে জুনিয়র বৃত্তি পরীক্ষায় বৃত্তি পাওয়া শিক্ষার্থীদেরকে ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়।২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় এ বিদ্যালয় থেকে 49 জন শিক্ষার্থী বৃত্তি পরিক্ষায় অংশগ্রহণ করে। এরমধ্যে ৪৩ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে ও সাধারণ বিভাগে বৃত্তিপ্রাপ্ত হয়।চিলড্রেন হোম পাবলিক স্কুলের অধ্যক্ষ ফজলুল হক বলেন,জুনিয়র বৃত্তি পরীক্ষায় ৪৯ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ৪৩ জন বৃত্তি বৃত্তি পেয়েছে।

আজকালের কন্ঠ/ আর এস/এস

আরও খবর:

Sponsered content