সারাবাংলা

নেত্রকোণায় কৃষক কার্ড বঞ্চনার অভিযোগে মানববন্ধন, পুনঃতদন্তের দাবি কৃষকদের

  বাংলাদেশ প্রতিদিন 22 June 2026 , 4:31:39

নেত্রকোণার আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কৃষকরা কৃষক কার্ড বিতরণে অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন।

সোমবার সকালে দৌলতপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় কৃষকরা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ডের সদস্য পুতুল চৌধুরী, সাবেক সদস্য হাবিবুর রহমান শেখ, খোকন মিয়া, হাবিবুর রহমান ও সাজু মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা দীর্ঘদিন ধরে হাওরে চাষাবাদ করে আসছি এবং প্রকৃত কৃষক হয়েও কৃষক কার্ড পাইনি। অথচ যাদের হাওরে কোনো জমি নেই বা কৃষিকাজের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নয়, তারাও কৃষক কার্ড পেয়েছেন।

তারা আরও বলেন, কৃষকদের তালিকা প্রণয়নে অনিয়ম হয়েছে। ফলে অনেক প্রকৃত কৃষক সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। মানববন্ধন থেকে বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃষক কার্ড বিতরণ প্রক্রিয়া পুনরায় তদন্তের আহ্বান জানান এবং প্রকৃত কৃষকদের যাচাই-বাছাই করে দ্রুত কৃষক কার্ড প্রদানের দাবি জানান।

এ বিষয়ে কৃষকরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের হস্তক্ষেপ কামনা করেন।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content