সারাবাংলা

দুমকিতে হামে আক্রান্ত ৬ মাসের শিশুর মৃত্যু

  বাংলাদেশ প্রতিদিন 15 June 2026 , 4:53:33

পটুয়াখালীর দুমকি উপজেলায় হামে আক্রান্ত হয়ে ৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত শিশুটির নাম মুনতাহা। সে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জলিশা গ্রামের বাসিন্দা সৈয়দ রফিকুল ইসলাম (বাবু)-এর কন্যা।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৩০ মে হামের উপসর্গ দেখা দিলে মুনতাহাকে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে কয়েকদিন চিকিৎসা নেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।

শিশুটির মৃত্যুর খবরে পরিবার ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। স্বজনরা জানান, শিশুটিকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তাকে আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি।

এ বিষয়ে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা হামের সংক্রমণ প্রতিরোধে শিশুদের নির্ধারিত সময় অনুযায়ী টিকা গ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তারা বলেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ হলেও নিয়মিত টিকাদানের মাধ্যমে এ রোগ থেকে শিশুদের সুরক্ষা দেওয়া সম্ভব।

স্থানীয় বাসিন্দারা শিশুটির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content