আইন-আদালত

জাজিরায় ৩৪ পিছ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

  বাংলাদেশ প্রতিদিন 27 February 2026 , 6:51:41

শরীয়তপুরের জাজিরায় ৩৪ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) জাজিরা উপজেলার দুর্বাডাঙ্গা শাকিন মাতবরের কান্দি তিন রাস্তার মোড় পাকা রাস্তার উপর থেকে জাজিরা থানা পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জাজিরা উপজেলার নির্দিষ্ট স্থানে অভিযান পরিচালনা করে জাজিরা থানা পুলিশ। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করলে তার কাছ থেকে ৩৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, সুমন মাদবর( ৪০)পিতাঃ সোনামিয়া মাদবর গ্রামঃ বুধাই মাতবরের কান্দি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি গোপনে ইয়াবা সংগ্রহ করে বিভিন্ন স্থানে সরবরাহ করতেন।

জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালেহ আহমদ জানান, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে২০১৮ রুজু পূর্বক আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে মামলা জিআর নং ৫৬, ধারা -৩৬(১)সারনির ১০(ক)

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং তার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে বলেও জানানো হয়।

স্থানীয় সচেতন মহল মাদকবিরোধী এ অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর আরও কঠোর পদক্ষেপ কামনা করেছেন।

আরও খবর:

Sponsered content