আইন-আদালত

পিরোজপুরে হারিয়ে যাওয়া ও চুরি হওয়া ২৫টি মোবাইল ফোন উদ্ধার

  বাংলাদেশ প্রতিদিন 18 May 2026 , 7:59:53

পিরোজপুরে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ও চুরি হওয়া ২৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে জেলা পুলিশ।

সোমবার (১৮মে) বেলা ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।

এ সময় পুলিশ সুপার জানান, জেলা পুলিশের আইসিটি অ্যান্ড মিডিয়া (সাইবার পেট্রোলিং) শাখা এই উদ্ধার অভিযান পরিচালনা করেন। জেলার বিভিন্ন থানায় দায়ের হওয়া হারানো মোবাইল সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা করে দেশের বিভিন্ন স্থান থেকে মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া মোবাইল গুলোর মধ্যে পিরোজপুর সদর থানা এলাকা থেকে ১টি, জিয়ানগর থানা থেকে ৩টি, মঠবাড়িয়া থানা থেকে ১০টি, নাজিরপুর থানা থেকে ৮টি, নেছারাবাদ থানা থেকে ২টি এবং ভান্ডারিয়া থানা থেকে ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বলেন,”বর্তমান সময়ে মোবাইল ফোন ও মোবাইল ব্যাংকিং সংশ্লিষ্ট অপরাধ বেড়ে যাচ্ছে। এসব অপরাধ দমনে জেলা পুলিশের সাইবার টিম সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তিনি সাধারণ মানুষকে অপরিচিত নম্বরে ব্যক্তিগত বা আর্থিক তথ্য শেয়ার না করার আহ্বান জানান।”

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content