আন্তর্জাতিক

ইসরাইল আমাদের চমৎকার অংশীদার: ট্রাম্প

  বাংলাদেশ প্রতিদিন 4 June 2026 , 11:11:55

ইসরাইল ও দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্রের ‘চমৎকার অংশীদার’ বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় বুধবার (৩ জুন) ট্রাম্প বলেন, ‘ইসরাইল আমাদের খুব ভালো অংশীদার ছিল। বিবিও (নেতানিয়াহু আমার জন্য একজন দারুণ অংশীদার। অন্যদের কাছে হয়তো তিনি ততটা ভালো নন, কিন্তু আমার সঙ্গে তিনি খুব ভালো ছিলেন।’

তিনি আরও বলেন, ‘আমরা যা করেছি, তা খুবই কার্যকর ছিল। তাদের আমাদের প্রয়োজন ছিল। আমাদের সাহায্য ছাড়া তারা এটি করতে পারত না, এমনকি এর কাছাকাছিও যেতে পারত না। তারা একটি বড় সমস্যার সমাধানে আমাদের সহায়তা চেয়েছিল, কারণ ইরান ছিল একটি বাস্তব এবং বড় সমস্যা—শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক সমস্যা।’

মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করন, ইরান শুধু ইসরালকে লক্ষ্য করে থেমে থাকত না। তারা পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলত।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content