Uncategorized

বসার স্থান না পাওয়ায় অপরিকল্পিতভাবে চলছে জকসু-ভিপি রিয়াজুল

  বাংলাদেশ প্রতিদিন 26 January 2026 , 5:08:16

বসার স্থান না পাওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদের (জকসু) কার্যক্রম অগোছালো ও অপরিকল্পিতভাবে চলছে বলে জানিয়েছেন জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম।

সোমবার (২৬ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সাংবাদিকদের সঙ্গে জকসু প্রতিনিধিদের মতবিনিময় সভায় এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

ভিপি রিয়াজুল বলেন, আমরা স্বীকার করছি, আমাদের কাজ অগোছালো হচ্ছে। কিছুটা অপরিকল্পিত ভাবে চলছে। আমরা বসার একটু জায়গা পাইনি। কারো কথা শুনবো, কোথাও বসে বা কোনো কাগজ প্রিন্ট করতে আমরা কোনো স্থান পাইনি।

জকসুর সকল প্রতিনিধির সমন্বয় নিয়ে তিনি বলেন, আমাদের সমন্বয়ের অভাব দেখছি না। সবার সঙ্গে পরামর্শ করেই আমরা মিটিংটা ডেকেছি। সামনে আমরা সকলের পরামর্শ নিয়ে কাজ করে যাবো।

জাতীয় নির্বাচনের জামায়াতে ইসলামীর প্রচারণায় অংশ নিয়ে তিনি বলেন, নাগরিক হিসেবে আমার ভোট দেওয়া এবং কোনো রাজনৈতিক আদর্শে যাওয়া আমাদের ব্যক্তিগত রাজনৈতিক অধিকার। ব্যক্তিগত অধিকারের জায়গা থেকে আমরা অংশ নেওয়া।

এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকবৃন্দ ও জকসু নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content