আন্তর্জাতিক

ভূপাতিত বিমানটি ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব ফেলবে না: ট্রাম্প

  বাংলাদেশ প্রতিদিন 4 April 2026 , 11:14:53

ইরানে ভূপাতিত একটি মার্কিন যুদ্ধবিমানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই ঘটনা তেহরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনায় কোনো প্রভাব ফেলবে না।

এনবিসিকে মুঠোফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘না, একেবারেই না। না—এটা যুদ্ধ। ‘

এই বক্তব্যের মাধ্যমে তিনি বোঝাতে চান যে সামরিক অভিযান ও কূটনৈতিক আলোচনা একসঙ্গেই চলছে।

তিনি চলমান উদ্ধার অভিযানের বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান এবং একে ‘জটিল ও সক্রিয়’ বলে উল্লেখ করেন।

পাশাপাশি এ বিষয়ে গণমাধ্যমের কভারেজেরও সমালোচনা করেন।

ইরানের দাবি: একাধিক মার্কিন বিমান লক্ষ্যবস্তু

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তারা দেশের আকাশসীমায় একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে। আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি দাবি করেছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির দক্ষিণে এ হামলা চালানো হয়।

এ ছাড়া বিমানের ক্রু সদস্যদের আটক করতে পুরস্কার ঘোষণাও করেছে ইরান। জানা গেছে, একজন মার্কিন পাইলটকে উদ্ধার করা সম্ভব হলেও অন্যজনের অবস্থান এখনো অনিশ্চিত, এবং তাকে খুঁজে পেতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

তথ্যসূত্র: সামা টিভি

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content