Uncategorized

আমি নির্বাচিত হলে উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি হাট বাজারের দখলদারিত্ব আমার লোকদের হাতে থাকবে না

  বাংলাদেশ প্রতিদিন 9 February 2026 , 10:50:27

Oplus_16908288

৪৯-নওগাঁ, ৪-মান্দা আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এবং নওগাঁ জেলা জামায়াতে ইসলামী’র আমির খন্দকার মোঃ আব্দুর রাকিব রবিবার বিকেলে (৮ ফেব্রুয়ারি) মান্দা উপজেলার কয়াপাড়া কামারকুড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতের আয়োজিত নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন। সভায় তিনি ঘোষণা করেন, নির্বাচিত হলে উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি দখলদারিত্ব তার লোকদের হাতে থাকবে না এবং তিনি এমপিগিরি বা দলকানা কাজে লিপ্ত হবেন না।

তিনি দুর্নীতি ও দুঃশাসন নির্মূলের প্রতিশ্রুতি দিয়ে বলেন, “উপজেলায় গত ১৬ বছর উন্নয়ন হয়নি। স্বাস্থ্যসেবা আধুনিক করা হবে, শয্যা সংখ্যা বৃদ্ধি করা হবে, মা ও শিশু চিকিৎসা কেন্দ্র গড়ে তোলা হবে। উপজেলায় আধুনিক মানের ডাকবাংলো নির্মাণ এবং প্রসাদপুরকে পৌরসভায় রূপান্তরসহ কয়েকটি নতুন ব্রিজ নির্মাণ করা হবে।”

কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে আব্দুর রাকিব জানান, বেকারদের জন্য সাধারণ শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কর্মক্ষম করা হবে। এছাড়াও এলাকার প্রচুর পাট চাষকে কাজে লাগিয়ে পাটজাত শিল্প স্থাপন করা হবে, যেখানে বহু মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।

তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, “বিগত দিনে নিজেকে কুরবানি করে জোটের সিদ্ধান্ত মেনে নিয়েছিলাম। বর্তমানে আমার সুযোগ এসেছে। আমাকে নির্বাচিত করে সংসদে যাওয়ার সুযোগ দিন। নির্বাচিত হলে প্রতিশ্রুতিপূর্ণ কাজ বাস্তবায়ন করা হবে ইনশাল্লাহ।”

সভায় উপস্থিত ছিলেন মান্দা উপজেলা জামায়াতের আমীর আমিনুল ইসলাম, জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাওলানা মোস্তফা আলামিন, সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস আলী, মুফতি মাওলানা মাহমুদুল হাসান, ইঞ্জিনিয়ার আব্দুল হালিম, অ্যাড: ওয়ালিউল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

উক্ত জনসভায় উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক সভায় উপস্থিত ছিলেন। সভা শেষে এক বিশাল গণমিছিল খন্দকার মোঃ আব্দুর রাকিব’ এর নেতৃত্বে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সদরে গিয়ে শেষ হয়।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content