Uncategorized

দিনাজপুর কাগজিপাড়া শশরা ইউনিয়নে দোওয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

  বাংলাদেশ প্রতিদিন 17 January 2026 , 4:47:27

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 42;

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় দিনাজপুর সদর উপজেলার চকমধু কাগজিয়াপাড়া, ৫ নম্বর শশরা ইউনিয়নে (১৭ জানুয়ারি) দুপুরে দোওয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সহ-সভাপতি কৃষক দল মোঃ আলহাজ্ব দুলাল হোসেনের আয়োজনে অনুষ্ঠিত এই দোওয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তিনবারের মেয়র ও দিনাজপুর-৩ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব আহমেদ, জেলা বিএনপির প্রচার সম্পাদক আকতার, পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

দোওয়া মাহফিলে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আমিরুল ইসলাম ডাল্টন। এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর বারী, ৫ নম্বর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হুমায়ুন কবির আহনাফ, কৃষক দলের ৫ নম্বর ইউনিয়ন সভাপতি আব্বাস আলী মানিকসহ স্থানীয় নেতাকর্মীরা।

দোওয়া পরিচালনা করেন হাফেজ জিলফিকার আলী, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content