স্বাস্থ্য

বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের রাজত্ব: ৯টায় অফিস হলেও দেখা নেই স্টাফদের ভোগান্তিতে রোগীরা

  বাংলাদেশ প্রতিদিন 6 April 2026 , 12:17:52

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সাধারণ মানুষের চিকিৎসার একমাত্র আশ্রয়স্থল ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’। কিন্তু বর্তমান সময়ে এই সরকারি প্রতিষ্ঠানটি নানাবিধ সমস্যা আর অব্যবস্থাপনায় জর্জরিত হয়ে পড়েছে। বিশেষ করে হাসপাতালের কিছু সংখ্যক কর্মকর্তা ও কর্মচারীর খামখেয়ালিপনা এবং দায়িত্বহীনতার কারণে ভেঙে পড়েছে স্বাভাবিক চিকিৎসা সেবা।

​খাঁ খাঁ করছে অফিস ​:-

সকাল ৯টা বাজার সাথে সাথেই যেখানে সরকারি নিয়ম অনুযায়ী চিকিৎসকদের চেম্বারে থাকার কথা এবং সেবা কার্যক্রম পুরোদমে শুরু হওয়ার কথা, সেখানে চিত্রটি সম্পূর্ণ ভিন্ন। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও অনেক স্টাফকে কর্মস্থলে দেখা যায় না। তারা নিজেদের ‘ইচ্ছামতো’ আসা-যাওয়া করছেন বলে স্থানীয়দের অভিযোগ। এতে দূর-দূরান্ত থেকে আসা রোগীরা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে ক্লান্ত হয়ে পড়ছেন।

​রোগীদের অভিযোগের পাহাড়:-

​হাসপাতালে সেবা নিতে আসা সাধারণ রোগীদের এখানে নামমাত্র সরকারি সেবা পাওয়া যায়।
​সেবা নিতে এসে স্টাফদের দুর্ব্যবহার এবং অসহযোগিতার শিকার হতে হয় প্রতিনিয়ত।
​প্রয়োজনীয় অনেক সরকারি ওষুধ হাসপাতাল থেকে না দিয়ে বাইরের ফার্মেসি থেকে কিনতে বাধ্য করা হয়।
​হাসপাতালের অভ্যন্তরীণ পরিবেশ এবং শৌচাগারগুলোর অবস্থা অত্যন্ত নাজুক।

​আস্থাহীনতায় সাধারণ মানুষ:-

​উপজেলা পর্যায়ের এই হাসপাতালটির ওপর কয়েক লাখ মানুষ নির্ভরশীল। অথচ দায়িত্বশীলদের অবহেলার কারণে দিন দিন সাধারণ মানুষ এই সরকারি সেবার ওপর আস্থা হারাচ্ছে। স্থানীয় সচেতন মহলের দাবি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অবিলম্বে বিষয়টি খতিয়ে দেখা উচিত এবং যারা দায়িত্বে অবহেলা করছেন তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content