আইন-আদালত

মাদারীপুরে ডিবির অভিযানে ইয়াবা ও মদ উদ্ধার, গ্রেফতার ৪

  বাংলাদেশ প্রতিদিন 11 June 2026 , 5:18:03

মাদারীপুর জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিচালিত পৃথক অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১১ বোতল মদ উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১০ জুন) সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, সন্ধ্যা ৬টা ১০ মিনিটে সদর উপজেলার থানতলী বাজারে মো. সালাম সরদারের কাঁচামালের দোকানের সামনে অভিযান চালিয়ে থানতলী এলাকার মো. জাহিদুল সরদার (৩০) কে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জাহিদুল থানতলী এলাকার মো. সালাম সরদারের ছেলে। এর আগে তার ইয়াবা বিক্রির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল বলে জানিয়েছে পুলিশ।

এদিকে রাত ৮টা ৩০ মিনিটে পৌর কমিউনিটি সেন্টার সংলগ্ন সড়কে এবং রাত ৯টা ৫০ মিনিটে বাদামতলা জনতা ক্লাব এলাকায় পলাতক সজল সরকারের বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় হামিদ আকন্দ সড়কের সমীর সরকারের ছেলে নয়ন সরকার (৩৭), মোস্তফাপুর চতুরপাড়া এলাকার খোকন দাসের ছেলে চিরঞ্জিত দাস (৩৩) এবং সংঘাতে জড়িত ১৬ বছর বয়সী শুভম ওরফে সূর্য সরকারকে আটক করা হয়।

অভিযানে তাদের কাছ থেকে চার বোতল বিদেশি মদ (রয়্যাল গ্রিন ও রয়্যাল স্টেজ হুইস্কি) এবং সাত বোতল দেশি কেরু মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের পরিমাণ প্রায় ১০ লিটার, যার আনুমানিক মূল্য ৬৯ হাজার টাকা।

মাদারীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও অতিরিক্ত দায়িত্বে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জানান, গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক কারবারি, কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে জেলা পুলিশের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

আজকালের কন্ঠ/আর বি

আরও খবর:

Sponsered content