আইন-আদালত

মাদারীপুর জেলার মাদারীপুর সদর থানা এলাকা হতে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

  বাংলাদেশ প্রতিদিন 23 June 2026 , 10:52:48

মাদারীপুর জেলা গোয়েন্দা শাখার মাদক বিরোধী অভিযানে মাদারীপুর সদর থানা এলাকা হতে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩জনকে গ্রেফতার করা হয়েছে।

গত ২২/০৬/২০২৬ খ্রি. রাত্র আনুমানিক ৮:৩০মিনিটের সময় মাদারীপুর সদর থানাধীন ছিলারচর সাকিনস্থ জব্বার মাস্টারের বাড়ির সামনে পাকা রাস্তার উপর ধৃত আসামী ০১। রায়হান খাঁন ওরফে ফয়সাল (২২), পিতা- মোঃ ইলিয়াস খাঁন, সাং- লক্ষীকান্দি, থানা- জাজিরা, জেলা- শরীয়তপুর, ০২। মোঃ দেলোয়ার হোসেন (২৮), পিতা- মৃত আয়নাল সরদার, ০৩। মোঃ বাবু শিকদার (১৯), পিতা- মৃত শাজাহান শিকদার, উভয় সাং- রায়পুর, থানা- পালং মডেল, জেলা- শরীয়তপুরদের দখল হতে ৩০০ (তিনশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

মাদক বিরোধী অভিযান চলমান অব্যাহত থাকবে বলে যানা যায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও খবর:

Sponsered content